Logo
Logo
×

খেলাধূলা

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এ নাসিকের বালক চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দিলেন রেজা রিপন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:০০ এএম

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এ নাসিকের বালক চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দিলেন রেজা রিপন

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এ নাসিকের বালক চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দিলেন রেজা রিপন

Swapno


নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ফুটবল বালক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মো.রেজা রিপন।  সোমবার (১১ মে) বিকালে ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়। এসময় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মো.রেজা রিপন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলেদেন।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নারায়ণগঞ্জ তাসমিন আক্তার, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো.মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস.এম ফয়েজ উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মো.রেজা রিপন, জেলা বিএনপির সদস্য সচিব মশিউর রহমান রনি, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন