Logo
Logo
×

খেলাধূলা

মাসদাইর সমাজ উন্নয়ন সংসদের ডিগবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ০৪:০২ পিএম

মাসদাইর সমাজ উন্নয়ন সংসদের ডিগবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ
Swapno

বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী ও ৪৯তম বিজয় দিবস উপলক্ষ্যে মাসদাইর সমাজ উন্নয়ন সংসদের আয়োজনে ডিগবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধায় মাসদাইর এলাকার ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় সংলগ্ন মাঠে এই আয়োজন করা হয়।  

 

মাসদাইর সমাজ উন্নয়ন সংসদের সভাপতি হাজ্বী শাহজাহান আহামদ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা। 

 

সাধারণ সম্পাদক আব্দুস সালাম খন্দকার সেলিম এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি ও ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, এনায়েতনগর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান, মাসদাইর সমাজ উন্নয়ন সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সিনিয়র সহসভাপতি হাজী মো. মহিউদ্দিন আহমেদ, উপদেষ্টা হাজী মো. খন্দকার আবুল খায়ের, উপদেষ্টা হাজ্বী মো. আলী ভুইয়া, সহসভাপতি মো. জহিরুল আহাসান, সহসভাপতি মো. লাল মিয়া লালু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবু খান, ১৩নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন