Logo
Logo
×

খেলাধূলা

মুক্তার হোসেন এর রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৬:১৪ পিএম

মুক্তার হোসেন এর রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
Swapno

নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি মোঃ মুক্তার হোসেন এর রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আছর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স এ জেলা ফুটবল এসোসিয়েশন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে এ আয়োজন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এজেডএম ইসমাইল বাবুল, সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ টিটু।

 

আরো উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সদস্য মো. জাকির হোসেন শাহিন, জাহাঙ্গীর আলম, আরিফ মিহির, মাহবুবুল হক উজ্জল, ফিরোজ মাহমুদ সামা, মাহবুব হোসেন বিজন, গৌতম কুমার সাহা, ডিএফএ’র কোষাধ্যক্ষ রবিউল হোসেন, সদস্য মো. জসিম উদ্দিন, সাবেক ক্রিকেটার মিজানুর রহমান মিজান, আরমান হোসেন জুয়েল, ক্রীড়ানুরাগী মো. ফারুক হোসেন, এনায়েতনগর ইউপি প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।

 

বর্তমানে লাইফ সার্পোটে থাকা এই ক্রীড়া সংগঠকের আশু রোগমুক্তি কামনায় দোয়া প্রর্থনা করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন রেজাউল ইসলাম।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন