Logo
Logo
×

খেলাধূলা

সাবেক ফুটবলার আজমত উল্লাহ’র মৃত্যুতে সোনালী অতীতের শোক

Icon

যুগরে চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৫:২৯ পিএম

সাবেক ফুটবলার আজমত উল্লাহ’র মৃত্যুতে সোনালী অতীতের শোক
Swapno

সাবেক ফুটবলার আজমত উল্লা খন্দকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব। আজমত উল্লা সোনালী অতীত ক্লাবের যুগ্ম সম্পাদক এর দায়িত্বে ছিলেন।

 

রবিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব’র সাধারণ সম্পাদক শহীদ হোসেন স্বপন এক প্রেস বার্তায় নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব এর সকল কর্মকর্তাসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়দের পক্ষ হতে গভীর শোক প্রকাশ করেন।

 

বার্তায় তিনি জনান, আজমত উল্লা খন্দকার কৃতিত্বের সাথে নারায়ণগঞ্জ জেলা দল, ঢাকার আরামবাগ ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন। তিনি বঙ্গবীর সংসদের সভাপতির পাশাপাশি প্রমিলা ফুটবল একাডেমীর অভিভাবক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। 

 

বর্তায় তিনি তাঁর বিদেহী আত্নার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন