Logo
Logo
×

খেলাধূলা

সাবেক ফুটবলারের মৃত্যুতে ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের শোক

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৫:১৯ পিএম

সাবেক ফুটবলারের মৃত্যুতে ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের শোক
Swapno

নারায়ণগঞ্জের কৃতি সন্তান সাবেক ফুটবলার আজমত উল্লা খন্দকারের মৃত্যুতে শোক জানিয়েছেন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা এবং কর্মচারীগণ।

 

রবিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা’র যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির এক প্রেস বার্তায় জানান, আজমতউল্লা খন্দকার নারায়ণগঞ্জ জেলা’র হয়ে জাতীয় ভিত্তিক ফুটবল খেলার পাশাপশি একজন সফল ক্রীড়া সংগঠক হিসেবেও বিশেষ অবদান রাখেন।

 

বার্তায় তাঁর মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দের পক্ষ হতে গভীর শোক প্রকাশ করেন। এসময় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

 

উল্লেখ্য শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে আজমতউল্লা খন্দকার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন