Logo
Logo
×

খেলাধূলা

ক্রিকেটার মীর মনির আর নেই, জেলা ক্রীড়া সংস্থা’র শোক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৫:০৯ পিএম

ক্রিকেটার মীর মনির আর নেই, জেলা ক্রীড়া সংস্থা’র শোক
Swapno

সাবেক ক্রিকেটার মীর মনির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। রবিবার (১ নভেম্বর) ঢাকার পপুলার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

 

রবিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা’র যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির এক প্রেস বার্তায় জানান, মীর মনির লয়েল ইউনাইটেড ক্লাবের হয়ে নারায়ণগঞ্জ জেলা লীগে নিয়মিত খেলেছেন।

 

বার্তায় তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা এবং কর্মচারীর পক্ষ হতে গভীর শোক প্রকাশ করেন তিনি। এসময় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন