Logo
Logo
×

খেলাধূলা

জর্জ ফ্লয়েড হত্যায় অভিনব প্রতিবাদ লিভারপুল ফুটবলারদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২০, ১২:২৮ পিএম

জর্জ ফ্লয়েড হত্যায় অভিনব প্রতিবাদ লিভারপুল ফুটবলারদের
Swapno

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস অঙ্গরাজ্যের পুলিশের হাতে জর্জ ফ্লয়েড হত্যার ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে ক্রীড়াঙ্গন। জর্জ ফ্লয়েড পুলিশের হাটুর চাপে যেভাবে প্রাণ হারায়, সেই ভঙ্গি করে সোমবার অনুশীলনে অভিনব প্রতিবাদ জানিয়েছেন লিভারপুলের সব ফুটবলাররা।


তবে অন্য সবার চেয়ে কৃষ্ণাঙ্গ ফুটবলারদের ক্ষোভ একটু বেশি প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন ম্যাচনচেস্টার ইউনাইটেডের দুই সুপারস্টার পল পগবা ও জেসি লিংগার্ড। প্রায়শই বর্ণবাদের শিকার হওয়া মারিও বালোত্তেলিও প্রতিবাদের সামিল হয়েছেন।


এর আগে জার্মানির বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের ইংলিশ ফরোয়ার্ড জর্ডান সানচো গোল করার পর জর্জ ফ্লয়েড হত্যার বিচার দাবি করেছেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন