Logo
Logo
×

খেলাধূলা

পেডারবর্নের জালে ডর্টমুন্ডের গোল উৎসব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২০, ১২:৩৩ পিএম

পেডারবর্নের জালে ডর্টমুন্ডের গোল উৎসব
Swapno

বুন্দেসলিগায় বড় জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। জেডন সানচোর হ্যাটট্রিকে পেডারবর্নকে ৬-১ গোলে হারিয়েছে তারা। এ জয়ে টেবিল টপার বায়ার্নের সাথে তাদের পয়েন্ট ব্যবধান দাড়ালো সাতে।


ফার্স্ট হাফে গোলের দেখা পায়নি ডর্টমুন্ড। দ্বিতীয়ার্ধে খেলার ৫৪ মিনিটে হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় তারা। তারপর শুরু হয় ডর্টমুন্ডের গোল উৎসব। তিন মিনিট বাদে স্কোরশিটে নাম লেখান সানচো। এরপর ৭৪ ও ইনজুরি টাইমে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ২০ বছর বয়সী ইংলিশ উইঙ্গার। মাঝে গোল করেন হাকিমি আর মারসেল। খেলার ৭২ মিনিটে এক গোল পরিশোধ করলেও বড় হার ঠেকাতে পারেনি স্বাগতিক পেডারবর্ন।


গোল উৎসবের মধ্যেই আমেরিকায় এক কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ করতে দেখা যায় হ্যাটট্রিক ম্যান সানচোকে। দিনের আরে ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ৪-১ গোলে হারিয়েছে বরুশিয়া মনসেনগ্লাডবাখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন