Logo
Logo
×

খেলাধূলা

পিএসজি ইকার্ডিকে চার বছরের জন্য কিনে নিলো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২০, ১২:২৩ পিএম

পিএসজি ইকার্ডিকে চার বছরের জন্য কিনে নিলো
Swapno

আর্জেন্টাইন ফুটবলার উরো ইকার্ডিকে ৪ বছরের জন্য কিনে নিলো ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই। ইন্টার মিলান থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্রেঞ্চ জায়ান্টদের ডেরায় নাম লেখালেন ইকার্ডি।


গত মৌসুমে ধারে পিএসজিতে খেলতে এসেছিলেন ইকার্ডি। যেখানে অসমাপ্ত লিগে ৩১ ম্যাচে ২০ গোল করেছিলেন এই আর্জেন্টাইন ফুটবলার। এরপর থেকেই তাকে কিনে নিতে উঠে পরে লাগে ফরাসি জায়ান্টরা।


ফরাসি গণমাধ্যম বলছে বোনাস ছাড়া প্রায় ৫০ মিলিয়ন ইউরোতে উরো ইকার্ডিকে কিনেছে পিএসজি। ইন্টার মিলানের হয়ে ২১৯ ম্যাচে ১২৪ গোল করেছিলেন আর্জেন্টাইন ফুটবলার। ফ্রেঞ্চ লিগ শেষ হয়ে গেলেও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দাপট ধরে রাখতে দলের শক্তি বাড়াচ্ছে ক্লাবটি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন