Logo
Logo
×

খেলাধূলা

বাবা হতে চলেছেন হার্দিক পান্ডিয়া

Icon

প্রকাশ: ৩১ মে ২০২০, ০৯:৩৫ পিএম

বাবা হতে চলেছেন হার্দিক পান্ডিয়া
Swapno

ভারতীয় ক্রিকেট দলের বিধ্বংসী অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বাবা হতে চলেছেন। সোস্যাল মিডিয়া মাধ্যম বাগদত্তা স্ত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে কয়েকটি অসাধারণ ছবি শেয়ার করার মাধ্যমে এই তথ্য জানিয়েছেন হার্দিক নিজেই।


৩১ মে (রোববার) নাতাশাকে নিয়ে ইনস্টাগ্রামে ছবির পাশাপাশি ক্যাপশনে নিজেদের অনাগত সন্তানের বিষয় খোলাশা করেন হার্দিক। ভারতীয় এই ক্রিকেটার নিজের ক্যাপশনে লিখেন, নাতাশা আর আমি একসঙ্গে অসাধারণ এক পথ চলেছি এবং আমাদের এই যাত্রা আরও ভালো হতে চলেছে। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের জীবনে একটি নতুন জীবনকে স্বাগত জানাতে চলেছি আমরা। আমাদের জীবনের এই নতুন পর্যায়ে এসে আমরা খুব রোমাঞ্চ অনুভব করছি। আর আপনাদের সবার শুভেচ্ছা কামনা করছি।

সার্বিয়ান বংশোদ্ভুত বলিউড নায়িকা নাতাশা দীর্ঘদিন ধরে হার্দিকের সঙ্গে সম্পর্কে আছেন। তাদের বাগদানের বিষয়টি প্রকাশ্যে আসার পর দুইজনই নিজেদের সম্পর্ক সম্বন্ধে বেশ খোলামেলা থেকেছেন। হার্দিক দিওয়ালির সময় নাতাশাকে তাঁর পরিবারের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন। 


গত বছরের শুরুতে ২৬ বছর বয়সী এই ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। নাতাশার আঙুলে রিং পরানোর পাশাপাশি দুজনের চুম্বনের ছবি প্রকাশ করে সে বিষয়ে ভক্তদের নিশ্চিত করেন হার্দিক।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন