ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল আবারও সন্তানের বাবা হলেন। আজ শুক্রবার (২৯ মে) বিকেলে রাজধানী স্কয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী আনিকা তাসলিমা।
আশরাফুল বলেন, ছেলে সন্তানের বাবা হয়েছি। ছেলে ও মা দুজনই সুস্থ রয়েছে। দোয়া করবেন। এর আগে ২০১৫ সালের ১১ ডিসেম্বর আনিকা তাসলিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। তাদের ঘর আলোকিত করতে পরের বছরের সেপ্টেম্বরে জন্ম নেয় মেয়ে আরিবা তাসনিম আশরাফুল।


