Logo
Logo
×

খেলাধূলা

বরুশিয়াকে হারিয়ে শিরোপার আরো কাছে চলে গেল বায়ার্ন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২০, ১২:২৮ পিএম

বরুশিয়াকে হারিয়ে শিরোপার আরো কাছে চলে গেল বায়ার্ন
Swapno

মহামারি করোনাভাইরাসের কারণে দর্শকশূণ্য মাঠে  বুন্দেসলিগার খেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই সরাসরি সম্প্রচারকারী অনেক টেলিভিশন চ্যানেল নিজ উদ্যোগে কৃত্রিম দর্শকের আওয়াজ জুড়ে দিয়েছিল টিভি দর্শকদের জন্য। এতে খালি মাঠে কিছুক্ষণ পরপর হাততালি, হর্ষধ্বনি বেজে ওঠায় ব্যাপারটা হয়েছে আরও পানসে।


জার্মান ডার্বিতে হাড্ডাহাড্ডি লড়াই-ই উপহার দিয়েছে দুই দল। যেখানে বায়ার্নের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ নষ্ট করেছে বরুশিয়া। উল্টো ম্যাচটি ১-০ গোলে জিতে শিরোপার দিকে বড়সড় এক লাফই দিল বায়ার্ন। যার ফলে দুই দলের পয়েন্টের ব্যবধান এখন সাত।


ম্যাচের ৪৩ মিনিটের সময় জয়সূচক ও একমাত্র গোলটি করেছেন জশুয়া কিমিচ। বরুশিয়া গোলরক্ষক রোমান বুরকির খানিক সামনে এগিয়ে থাকার সুযোগ নিয়ে দারুণ এক চিপ শটে বল জালে জড়ান কিমিচ। বলে হাত ছোয়ালেও তা থামাতে পারেননি বুরকি।


এ জয়ের পর ২৮ ম্যাচে ২০ জয় ও ৪ ড্রতে বায়ার্নের সংগ্রহ ৬৪ পয়েন্ট। তারাই শীর্ষে। দ্বিতীয় অবস্থানে থাকা বরুশিয়ার ঝুলিতে রয়েছে ৫৭ পয়েন্ট।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন