Logo
Logo
×

খেলাধূলা

এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে: সাকিব আল হাসান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২০, ১১:২৯ এএম

এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে: সাকিব আল হাসান
Swapno

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। যেদিন ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মেতে ওঠে আনন্দ-উল্লাসে।  করোনাভাইরাসের মহামারির কারণে এবারের চিত্রটা সম্পুর্ণ আলাদা। তাই এবারের ঈদ বাড়িতে থেকে উদযাপন করতে বলেছেন বাংলাদেশ জাতীয় দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জানিয়েছেন, পরবর্তী বছরের ঈদ সকলে মিলে উদযাপনের জন্য যেন এবার বাড়িতেই থাকা হয়।


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে তিনি লিখেছেন, করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সকলে মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে।


সাকিব এবারের ঈদ পালন করছেন আমেরিকাতে। নিজ পরিবারের স্ত্রী-কন্যাদের নিয়ে। দ্বিতীয় সন্তান আগমন উপলক্ষে মার্চে আমেরিকা পাড়ি জমান সাকিব। ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেন সাকিব-শিশিরের দ্বিতীয় কন্যা ইররাম সাহান। আর প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি জন্ম নিয়েছিলেন ২০১৫ সালের নভেম্বরে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন