Logo
Logo
×

খেলাধূলা

৮ জুন লা লিগা শুরু করতে স্পেনের প্রধানমন্ত্রীর অনুমতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২০, ০৯:২৮ পিএম

৮ জুন লা লিগা শুরু করতে স্পেনের প্রধানমন্ত্রীর অনুমতি
Swapno

আগামী ৮ জুন মাঠে গড়াতে যাচ্ছে মেসিদের লা লিগা। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ লিগ শুরু করার অনুমতি দিয়েছেন।  বিবিসি স্পোর্টস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।


এর আগে স্প্যানিশ লিগের প্রেসিডেন্ট জাভিয়ের তেভাস জানিয়েছেন, স্পেনের শীর্ষ এ লড়াই ১২ জুন থেকে শুরু হবে। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পর নতুন করে এখনও লিগ শুরুর কোনো তারিখ ঘোষণা করেনি লা লিগা কর্তৃপক্ষ। গত সপ্তাহ থেকে লা লিগার দলগুলো ট্রেনিংয়ে ফিরেছে। ১০ জনের দল হয়ে ট্রেনিং করছেন মেসি, সুয়ারেজ, বেল ও বেনজামারা।


শনিবার (২৩ মে) প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, স্পেনের যা করা উচিত তা করেছে এবং এখন প্রত্যেকের জন্য নতুন দিগন্তের সূচনা হচ্ছে। সময় এসেছে অনেক দিনের কর্মকাণ্ড ফিরিয়ে আনার। লা লিগা ৮ জুন থেকে শুরু করতে পারবে। শুধু লা লিগাই নয় স্পেনের দ্বিতীয় বিভাগের লড়াই একই সময় থেকে শুরু করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


উল্লেখ্য, লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টপ অব দ্য টেবিলে তারা। কাতালানরা জিতেছে ১৮ ম্যাচে, হেরেছে ৫টি, ড্র করেছে ৪টি। ২ পয়েন্টে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে রিয়াল জিতেছে ১৬টি, হেরেছে ৩টি, ড্র করেছে ৮ ম্যাচ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন