Logo
Logo
×

খেলাধূলা

নেইমারকে কোচিং করাতে চান বার্সার নতুন কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২০, ০৬:৪২ পিএম

নেইমারকে কোচিং করাতে চান বার্সার নতুন কোচ
Swapno

২০১৭ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এরপর থেকে প্রায়ই শোনা যায় নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন। এবার বার্সেলোনার নতুন কোচ কিকে সেতিয়েনও চান নেইমার ফিরে আসে।


বার্সেলোনার নতুন কোচ সেতিয়েন বলেন, আমি নেইমারকে যেকোনদিন কোচিং করাতে উপভোগ করবো, কারণ সে একজন বিশ্বমানের খেলোয়াড়। সত্যি বলতে, মেসিকে কোচিং করানোর মাধ্যমে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে। এখন নেইমারও আমাদের সঙ্গে যোগ দিলে তা আমাকে আনন্দিত করবে।


এর আগে বার্সেলোনা দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক লিওনেল মেসি পর্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন নেইমারকে দলে ফেরানোর। সেই ধারাবাহিকতায় বার্সার নতুন কোচ কিকে সেতিয়েনও নেইমারের বার্সায় ফিরানোর আগ্রহ প্রকাশ করলেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন