Logo
Logo
×

খেলাধূলা

গার্লফ্রেন্ড নিয়ে অদ্ভুত মজা করলে মানিশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২০, ০১:১০ পিএম

গার্লফ্রেন্ড নিয়ে অদ্ভুত মজা করলে মানিশ
Swapno

স্পাইসি চ্যাটের সবশেষ পর্বে এসেছিলেন মনিশ। ভারতীয় ক্রিকেট দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান মনিশ পান্ডে নিজের গার্লফ্রেন্ড নিয়ে অদ্ভুত এক তথ্য দিয়েছেন। জানিয়েছেন নিজের ব্যাগের মধ্যেই সবসময় ৫ গার্লফ্রেন্ড থাকে তার।


মন্তব্যের মজাটাও পরিষ্কার করে দিয়ে মানিশ জানিয়েছেন, এসব গার্লফ্রেন্ড কোন মানুষ নয়, বরং নিজের প্রিয় ব্যাটগুলোকেই প্রেমিকার মতো মনে করেন তিনি। শুধু তাই নয়, নিজের ব্যাটগুলোর সঙ্গে প্রেমিকার মতো ঝগড়াও করেন মনিশ। আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি করা ব্যাটটিকে তিনি নাম দিয়েছেন ‘শ্যাডো ব্যাট’।


তিনি বলেন, আমার ব্যাগে সবসময় পাঁচটি গার্লফ্রেন্ড থাকে। প্রত্যেকটাই আমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। যেমন যেই ব্যাটটা দিয়ে আইপিএলে প্রথম সেঞ্চুরি করেছিলাম, সেটিকে ডাকি শ্যাডো ব্যাট নামে। কোন বড় ম্যাচের আগে কিংবা আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিলে এই ব্যাট ব্যবহার করি।


এদিকে, গত ডিসেম্বরে মুম্বাইয়ের অভিনেত্রী আশ্রিতা শেঠিকে বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেট দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান মনিশ পান্ডে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন