‘লাইভ আড্ডা উইথ তামিম’ এর অনুষ্ঠানে বিরাট কোহলির সঙ্গে আড্ডা শেষে তামিম আরেকটি চমক দিয়েছেন। আজ মঙ্গলবার (১৯ মে) তামিমের অতিথি হয়ে আসবেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। সাথে থাকবেন বাংলাদেশের তিন প্রাক্তন ক্রিকেটার আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও খালেদ মাসুদ পাইলট। রাত সাড়ে দশটায় লাইভ আড্ডা শুরু হবে।
তৃতীয় বিদেশী ক্রিকেটার হিসেবে কোহলি আজ যোগ দিয়েছিলেন তামিমের শো-তে। এর আগে তামিম হাজির করেছেন ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিসকে।
এর আগে জাতীয় দলের সতীর্থ মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহদের নিয়ে এসেছিলেন ‘উপস্থাপক’ তামিম। যুক্ত করেছেন রুবেল, তাসকিন, লিটন, মুমিনুল, সৌম্য ও তাইজুলকেও। এছাড়া একটি পর্বে নিয়ে এসেছিলেন বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার ও বর্তমান বোর্ড পরিচালক নাঈমুর রহমান দূর্জয়, খালেদ মাহমুদ সুজন ও নির্বাচক হাবিবুল বাশার সুমনকে।


