Logo
Logo
×

খেলাধূলা

আর্জেন্টিনার ৬ হাসপাতালে ৫ লাখ ইউরো দিলেন মেসি

Icon

প্রকাশ: ১৩ মে ২০২০, ০১:৫৮ এএম

আর্জেন্টিনার ৬ হাসপাতালে ৫ লাখ ইউরো দিলেন মেসি

ছবি: সংগৃহিত

Swapno

স্পোর্টস ডেস্ক: করোনার বিপর্যস্ত পরিস্থিতিতে আর্জেন্টিনার ৬টি হাসপাতালের জন্য ৫ লাখ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে ৫ কোটি টাকা দান করলেন  লিওনেল মেসি।


নিজের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা 'লিওনেল মেসি ফাউন্ডেশন'র মাধ্যমে এই অর্থ প্রদান করেছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার অধিনায়ক। সংবাদমাধ্যম 'জিনহুয়া' এমনটাই জানিয়েছে। 


মেসির দানের অর্থ ঠিকঠাক কাজে লাগানো হচ্ছে কিনা তা দেখভাল করবে 'ক্যাসা গারাহান ফাউন্ডেশন'। 'টুগেদার ফর দ্য হেলথ অব আর্জেন্টিনা এই স্লোগান নিয়ে একটি তহবিল চালাচ্ছে সংস্থাটি।


আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের 'ক্যাসা গারাহান' নামের এক ফাউন্ডেশন জানিয়েছে, মেসির দেওয়া অর্থ দিয়ে করোনাযুদ্ধের সামনের সারির যোদ্ধা তথা স্বাস্থ্যকর্মী ও তাদের কর্মস্থল তথা হাসপাতালগুলোর জন্য চিকিৎসা সরঞ্জাম কেনা হবে।


আর্জেন্টিনার বুয়েনস এইরেস ও সান্তা ফে রাজ্যের ৬টি হাসপাতালে করোনা আক্রান্তদের সকল চিকিৎসাসেবা মেসির টাকায় দেওয়া হবে। এছাড়া মেসির টাকা হাসপাতালগুলিতে অক্সিজেন ট্যাংক, শ্বাসযন্ত্র, পিপিই, মাস্ক, গ্লাভস ইত্যাদি কেনা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন