Logo
Logo
×

খেলাধূলা

মুশফিকের ব্যাটের নিলাম স্থগিত, বিডের তালিকায় সানি লিওন

Icon

প্রকাশ: ১২ মে ২০২০, ১০:৪৮ পিএম

মুশফিকের ব্যাটের নিলাম স্থগিত, বিডের তালিকায় সানি লিওন
Swapno

স্পোর্টস ডেস্ক: প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর ঐতিহাসিক ব্যাটটি নিলামে তুলেছেন গত ৯ মে, শেষ হওয়ার কথা ১৪ মে রাত ১১টায়। কিন্তু আয়োজকরা মুশফিকের ব্যাটটি নিয়ে পড়েছেন বিপাকে।

 


প্রচুর ভুয়া বিড করা হচ্ছে ব্যাটটির জন্য। আকাশচুম্বি দাম হাঁকানো হচ্ছে। পিকাবোর অফিসিয়াল সাইটে গিয়ে জানা গেল, এ পর্যন্ত মুশফিকের ব্যাটের জন্য ৫২ বিড করা হয়েছে। ভিত্তি মূল্য ছিল ৬ লাখ টাকা। সর্বোচ্চ  বিড করা হয়েছে ৪০ লাখ টাকা। জানা গেছে, ৪০ লাখ টাকা যিনি ব্যাটটির জন্য বিড করেছেন সেটা ছিল ভুয়া। এমনকি সানি লিওন নামে এক ক্রেতা ব্যাটের জন্য বিড করেছেন। কে আসল বিড করছেন, কে ভুয়া বিড করছেন তা যাচাই-বাছাই করতে হিমশিম খাচ্ছে আয়োজকরা। এজন্য বিকেল থেকে কয়েক ঘন্টার জন্য নিলাম স্থগিত করেছে সংশ্লিষ্টরা।  আজ রাত আটটা থেকে আবার নিলাম শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন