Logo
Logo
×

খেলাধূলা

না’গঞ্জ জেলার অসহায় মানুষ জন্য অপু-রনির তহবিল সংগ্রহ

Icon

প্রকাশ: ১২ মে ২০২০, ০২:০৫ পিএম

না’গঞ্জ জেলার অসহায় মানুষ জন্য অপু-রনির তহবিল সংগ্রহ
Swapno

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাস বাংলাদেশে সংক্রমনের পর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারায়ণগঞ্জ জেলা। এখন পর্যন্ত এই জেলায় ১৩৭৫ জন করোনা আক্রান্ত হয়েছে। 


এই শিল্পনগরীতে শ্রমিক ও মধ্যবিত্ত পরিবারগুলোর অবস্থা চরম খারাপ। এরই মধ্যে দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন ক্রিকেটরর। এর মধ্যে রনি তালুকদার ও নাজমুল ইসলাম অপু অন্যতম। 


রনি ও তার সংগঠন ফ্রেন্ডস ডটকম-এর মাধ্যমে তার নিজ এলাকার ৮’শ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। দিয়েছেন খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পন্য। অন্যদিকে তার কার্যক্রমে পাশে পেয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। দুজন মিলে ৮’শ পরিবারকে রোজার জন্য খাদ্য সহযোগিতা করেছেন।


১৮’শ সাধারণ মানুষকে ইফতার দিয়েছেন। ১৫ জন মুক্তিযোদ্ধাকে দিয়েছেন অর্থ সহযোগিতা। তবে এখন আর তাদের সামর্থ্যে কুলাচ্ছে না। কিন্তু মানুষের হাহাকারে ঘরে বসেও থাকতে পারছেন না। তাই রনি ও অপু মিলে গঠন করেছেন তহবিল। নিজেদের ফেসবুক পেজে সেই তহবিলের জন্য সবার সহযোগিতা চেয়ে আহবান জানিয়েছেন। 


এই বিষয়ে সংবাদমাধ্যমকে রনি তালুকদার বলেন, আসলে এর মধ্যে আমি ও অপু নিজ নিজ এলাকাকে যতটা সম্ভব করেছি। এখন আর পারছি না। কিন্তু সামনে ঈদ, দরিদ্র পরিবার গুলোর হাহাকার বাড়ছেই। তাই চুপ করে থাকা যায় না। যে কারণে নারয়ণগঞ্জের ছেলে হিসেবে আমাদের দায়বদ্ধতা থেকে নতুনভাবে আবার সহযোগিতা শুরু করতে চাইছি। তাই ফেসবুকে আমাদের তহবিলের জন্য সাহায্য চেয়েছি। সবাইকে অনুরোধ করবো যেন আমাদের পাশে দাঁড়ান মানবতার সেবায়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন