ছবি: সংগৃহিত
স্পোর্টস ডেস্ক: অবশেষে আনুষ্ঠানিকভাবেই, দ্বিতীয় কন্যাকে সবার সামনে উপস্থাপন করলেন সাকিব। নিউ ইয়র্কে গত ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যার জন্ম হয় সাকিব-শিশিরের। প্রায় সপ্তাহ খানেক পর তার নাম রাখেন ইরাম হাসান। অবশেষে এর আরও ১০দিন পর, অর্থ্যাৎ ১৭তম দিনে এসে কন্যার চেহারা দেখালেন সাকিব।
এক ভিডিওর মাধ্যমে কন্যাকে সবার সামনে নিয়ে আসেন সাকিব। কার্নিভাল ইন্টারনেট নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করা হয় এই ভিডিও। সেখানেই শুরুতে সাকিব আল হাসান এক মিনিট কথা বলেন এবং এরপর আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কন্যার চেহারা প্রকাশ করেন তিনি।
এ সময় দেখা যায় একটি সোফায় দুই পাশে বসা সাকিব এবং শিশির। মাঝে বসা তাদের বড় কন্যা আলাইনা। তার কোলেই মূলতঃ ছিল সাকিবের দ্বিতীয় কন্যা ইরাম।


