Logo
Logo
×

খেলাধূলা

 স্পেনের দুই লিগের ৫ ফুটবলার করোনায় আক্রান্ত

Icon

প্রকাশ: ১১ মে ২০২০, ০১:৪৯ এএম

 স্পেনের দুই লিগের ৫ ফুটবলার করোনায় আক্রান্ত
Swapno

স্পোর্টস ডেস্ক: গত মার্চে করোনা সংক্রমনের কারণে বন্ধ হয়ে গেছে ইউরোপিয়ান ফুটবলের সব শীর্ষ লিগ। বুন্দেসলিগা ১৬ মে থেকে শুরু হওয়ার ঘোষণা দিয়েছে। ইতালিয়ান সিরি আ লিগও শুরু হবে এই মাসের মধ্যে। ১২ জুন থেকে স্প্যানিশ লা লিগাও ফেরানোর পরিকল্পনা আয়োজনকারীদের।


সে লক্ষ্যে গত বুধবার থেকে লা লিগার ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদসহ অন্যান্য ক্লাবগুলো খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা শুরু করেছে। ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনেরও অনুমতি মিলেছে তাদের। 


তবে এই সময় স্পেনের প্রথম ও দ্বিতীয় বিভাগের দুই লিগ মিলিয়ে ৫ জন ফুটবলারের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ফলে বন্ধ হয়ে থাকা ফুটবল মৌসুম মাঠে ফেরানোর পরিকল্পনায় ধাক্কা খেয়েছে স্পেন।


লা লিগা এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। আক্রান্ত ফুটবলারদের কারো মধ্যে করোনার উপসর্গ আগে দেখা যায়নি বলে জানিয়েছে তারা। তবে বিবৃতিতে কারো নাম জানানো হয়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন