স্পোর্টস ডেস্ক: আজ কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার আনামুল হক বিজয়। বিশ্ব ‘মা’ দিবসের দিনে মাতৃত্বের স্বাদ পেয়েছেন বিজয় পত্নী ফারিয়া। আজ বিকালে বিজয়-ফারিয়া দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান।
নিজের কন্যা সন্তানের জন্মগ্রহণের বিষয় জানিয়ে আনামুল হক নিজের ফেসবুক পেইজে একটা বার্তা দেন। যেখানে তিনি সন্তানের প্রতি মুগ্ধতার কথা জানিয়ে লিখেন, ‘আমার জীবনটা আগের চেয়েও অনেক বেশি সুন্দর হয়ে গেছে যখন আমি তোমার (সন্তানের) নিষ্পাপ মুখটা প্রথমবারের মতো কিছু সময় আগে দেখেছি।’
২০১৮ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হোন বিজয়-ফারিয়া। তবে বিবাহত্তোর সংবর্ধনা হয় এর এক বছর পরে। অবশেষে বিবাহের দুই বছরের মাথায় সন্তানের মুখ দেখেন এই দম্পতি।


