Logo
Logo
×

খেলাধূলা

করোনাভাইরাসের প্রভাবে নিয়মে বদল আনছে ফিফা

Icon

প্রকাশ: ০৯ মে ২০২০, ০২:৪৫ এএম

করোনাভাইরাসের প্রভাবে নিয়মে বদল আনছে ফিফা

ছবি: সংগৃহিত

Swapno

স্পোর্টস ডেস্ক: ফুটবলের নিয়ম কানুনেও বড় বদল আনতে বাধ্য করেছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এই মহামারীর পরিস্থিতি কিছুটা উন্নতি হলেই মাঠে ফেরার অপেক্ষায় আছে ফুটবল। নতুন করে শুরু হতে যাওয়া ফুটবলে বদলি খেলোয়াড়ের নিয়মে বড় বদল আনছে ফিফা। এখন থেকে এক ম্যাচে এক দল পাঁচজন করে ফুটবলার বদল করতে পারবে। 


আগে এই বদলের নিয়মটা ছিল তিন জনের। ফুটবলারদের ওপর বাড়তি চাপ কমাতেই আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এই সিদ্ধান্ত নিয়েছে। বদলি ফুটবলারের নতুন নিয়মের প্রস্তাবটা দিয়েছিল বিশ্ব ফুটবলের শাসক সংস্থা ফিফা। সেই প্রস্তাবকে শুক্রবার, ৮ মে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়ে বিবৃতি দিয়েছে আইএফএবি।


তবে উভয় দল এই খেলোয়াড় বদলের জন্য সর্বোচ্চ তিনবার সুযোগ পাবে। ম্যাচের যে কোনো সময় উভয় দল খেলোয়াড় বদল করতে পারে। ম্যাচে বাড়তি সময় বাঁচাতে সহকারী ভিডিও রেফারির (ভিএআর) প্রচলন স্থগিত করা হচ্ছে। কিছু সময়ের জন্য এই সহকারী ভিডিও রেফারি ব্যবহারের কার্যক্রম বন্ধ রাখছে ফিফা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন