Logo
Logo
×

খেলাধূলা

শীঘ্রই প্রতিযোগিতামূলক টেনিসের আশা দেখছেন না নাদাল

Icon

প্রকাশ: ০৮ মে ২০২০, ১২:০৫ পিএম

শীঘ্রই প্রতিযোগিতামূলক টেনিসের আশা দেখছেন না নাদাল

ছবি: সংগৃহিত

Swapno

স্পোর্টস ডেস্ক: করোনার প্রভাব চলতি বছরসহ ২০২১ সালের ক্যালেন্ডারেও পড়তে পারে বলে ধারনা স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। শীঘ্রই আর কোনো প্রতিযোগিতামূলক টেনিসের আশা দেখছেন না তিনি ।


স্প্যানিশ পত্রিকা এল পাইসে দেয়া এক সাক্ষাৎকারে নাদাল বলেন, এ বছর শেষে পরিস্থিতি কী হয়, সেটিই দেখার বিষয়। আমার কাছে মনে হয় ২০২০ সাল কোনো কাজে আসবে না। তবে আগামী বছরের আগে সবকিছু স্বাভাবিক হবে, এই প্রত্যাশা আমার।’


তবে খুব দ্রুতই এই ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটবে বলে মনে করেন না এই টেনিস তারকা। ২০২১ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন নিয়েও শঙ্কা রয়েছে তার। আগামী বছরের জন্য নিজেকে তৈরির কাজ শুরু করেছেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন