স্পোর্টস ডেস্ক: বরুসিয়া ডর্টমুন্ড ডার্বি এবং শালকে মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ১৬ মে জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগা শুরু হচ্ছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েসন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির চ্যালেন্সের অ্যাঙ্গেলা মেরকেলের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই বল মাঠে গড়ানোর তারিখ ঘোষণা করেছে ডিএফএল।
ডিএফএল জানিয়েছে, লিগের বাকি অংশের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে পুরোপুরি দর্শকশূন্য স্টেডিয়ামে। বুন্দেসলিগার দ্বিতীয় বিভাগের ম্যাচগুলোও শুরু হবে ১৫ মে থেকে। পাশাপাশি সরকার থেকে আরেকটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে। লিগে অংশগ্রহণ করা খেলোয়াড়, কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে যুক্ত সকলকে নিয়মিত করোনা টেস্ট করাতে হবে। প্রতিটি দলই একজন করে স্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হচ্ছে।
বুন্দেসলিগা প্রথম দিনই ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের সপ্তাহে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ জুন।


