Logo
Logo
×

খেলাধূলা

অবশেষে করোনা থেকে মুক্তি পেলেন দিবালা

Icon

প্রকাশ: ০৭ মে ২০২০, ১২:২৯ পিএম

অবশেষে করোনা থেকে মুক্তি পেলেন দিবালা
Swapno

স্পোর্টস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে এই পর্যন্ত অনেক খেলোয়াড়-তারকারা আক্রান্ত হয়েছে। এই তালিকায় ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। চারবার করোনা পজিটিভ হয়েছে দিবালার। অবশেষে লম্বা সময় করোনাভাইরাসে আক্রান্ত থাকার পর সুস্থ হয়েছে এই  আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই খবরটি নিশ্চিত করেছে তার ক্লাব জুভেন্টাস। 


ইতালির ক্লাব জুভেন্টাস এক বিবৃতিতে জানায় দুই দফা করোনা টেস্টে নেগেটিভ এসেছে দিবালার। অর্থাৎ পুরোপুরি সুস্থ হয়ে এখন অনুশীলনে ফিরতে পারবেন তিনি। তুলে নেয়া হয়েছে তার হোম আইসোলেশনও। 


এই আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্চ মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হন। জটিল কোন উপসর্গ না থাকলেও ৬ সপ্তাহ ধরে রিপোর্টে একাধিকবার পজেটিভ এসেছিলো। ইতিমধ্যেই ব্যক্তিদ্দোগে অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে ফুটবলারদের। আর ১৮ মে থেকে য়্যুভেন্টাসসহ ইতালির সব ক্লাব শুরু করতে পারবে দলীয় অনুশীলন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন