Logo
Logo
×

খেলাধূলা

মাঠে ফিরছে বুন্দেসলিগা

Icon

প্রকাশ: ০৭ মে ২০২০, ০২:৩২ এএম

মাঠে ফিরছে বুন্দেসলিগা
Swapno

স্পোর্টস ডেস্ক: চলতি মাসেই বৈশ্বিক করোনাভাইরাস মহামারীতে স্থগিত হওয়া বুন্দেসলিগা পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে। ইউরোপের প্রায় সব বড় লিগ বাতিল করে চ্যাম্পিয়ন ঘোষনা করেছে সেখানে বুন্দেসলিগা বাকি খেলাগুলো শুরু হতে যাচ্ছে।  


খবরটি নিশ্চিত করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল। বৃহস্পতিবার জার্মান ফুটবল লিগ (ডিএফএল) খেলা শুরুর দিন-তারিখ জানাবে। তবে সব ম্যাচ হবে দর্শকহীন মাঠে।


জার্মানির বুন্দেসলিগা টুর্নামেন্টে আরও ৯টি ম্যাচ বাকি আছে। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। চার পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন