Logo
Logo
×

খেলাধূলা

জুভেন্টাসে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রোনালদো

Icon

প্রকাশ: ০৬ মে ২০২০, ০২:৫২ এএম

জুভেন্টাসে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রোনালদো
Swapno

স্পোটর্স ডেস্ক: করোনাভাইরাসের ভয়ে দল ছেড়ে মাতৃভূমি পর্তুগালে প্রায় দুমাস লকডাউনে থাকার পর ইতালিতে এলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিরে আবারো তাকে দুসপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।


স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমানবন্দরে ব্যক্তিগত বিমানে সপরিবারে অবতরণ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। সর্বশেষ ম্যাচ খেলেন ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলে জয় পায় জুভেন্টাস। সেই ম্যাচের পরপরই মায়ের অসুস্থতার খবরে পর্তুগালের মাদেইরাতে ফিরে যান রোনালদো। এরপরই ইতালিতে শুরু হয় লকডাউন। জুভেন্টাস সতীর্থ ড্যানিয়েলে রুগানির করোনায় আক্রান্তের খবরে মাদেইরাতে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন