Logo
Logo
×

খেলাধূলা

মাঠে ফিরছে বার্সা-রিয়াল

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ১২:৫৫ পিএম

মাঠে ফিরছে বার্সা-রিয়াল
Swapno

স্পোর্টস ডেস্ক: মাঠে ফিরতে যাচ্ছেন লিওনেল মেসি ও করিম বেনজেমারা। চলতি সপ্তাহেই স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত অনুশীলন করতে পারবেন স্প্যানিশ লা লিগা ও দ্বিতীয় বিভাগের ক্লাবের খেলোয়াড়রা। আর জুনে মাঠে গড়াবে লা লিগা।

 

সোমবার (৪ মে) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 


স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত মতে, স্বাস্থ্যবিধি মেনে স্পেনের শীর্ষ পর্যায়ের দুটি বিভাগের খেলোয়াড়রা ব্যক্তিগত অনুশীলন করতে পারবে এই সপ্তাহ থেকেই। তবে অনুশীলন শুরু করার আগে তাদের নিজ নিজ ক্লাব কর্তপক্ষের কাছ থেকে করোনা টেস্ট করে আসতে হবে। আর সেটা করার পর ব্যক্তিগত ও ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করতে পারবেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাসহ লা লিগা ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর খেলোয়াড়রা।


এখনো ১১ রাউন্ড বাকি রয়েছে লা লিগায় । পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। দুই পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।করোনাভাইরাসের কারণে মার্চে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় স্প্যানিশ লা লিগা। 

সূত্র : বিবিসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন