Logo
Logo
×

খেলাধূলা

ম্যানচেস্টার সিটি ছাড়ার ইঙ্গিত বেলজিয়াম তারকা ব্রুইনার

Icon

প্রকাশ: ০৪ মে ২০২০, ০২:৩১ এএম

ম্যানচেস্টার সিটি ছাড়ার ইঙ্গিত বেলজিয়াম তারকা ব্রুইনার

ছবি: সংগৃহিত

Swapno

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগ বছরের জন্য নিষিদ্ধ হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। যার ফলে ২ বছর চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ করতে পারবে না এই ইংলিশ ক্লাবটি। দুই বছর নিষিদ্ধ থাকলে ক্লাবটির অন্যতম সেরা খেলোয়াড় কেভিন ডি ব্রুইনা চলে যেতে পারেন ম্যানচেস্টার সিটি থেকে। 


সম্প্রতি বেলজিয়ামের এক পত্রিকাকে এমন এক সাক্ষাতকারে বলেছেন। ডি ব্রুইনা পত্রিকাকে বলেছেন, ‘ক্লাব আমাদের বলেছে যে, তারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে। আর আমাদের আশ্বস্ত করেছে, তারা শতভাগ নির্দোষ। ক্লাবের প্রতি আমার আস্থা আছে। তারা যখন বলছে এটা সত্যি, তাই আমি তাদের বিশ্বাস করি। আমরা অপেক্ষা করব এবং দেখব কী ঘটে। আর নিষেধাজ্ঞা বহাল থাকলে দুই বছর চ্যাম্পিয়নস লিগ খেলা ছাড়া থাকা অসম্ভব, এক বছর হলে মানিয়ে নিতে পারতাম। 


তবে ম্যানসিটি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। তারা দলের সব খেলোয়াড়কে আশ্বস্ত করেছে তার নির্দোষ। সুতরাং চ্যাম্পিয়নস লিগ না খেলা নিয়ে কোনো ভয় নেই। ওই অপরাধে ম্যানসিটিকে তিন কোটি ইউরো জরিমানা গুনার কথা রয়েছে। তবে অভিযোগ থেকে রেহাই পেতে ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে ক্লাবটি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন