Logo
Logo
×

খেলাধূলা

রমজান উপলক্ষে তিন দেশকে ওজিলের অনুদান

Icon

প্রকাশ: ০৩ মে ২০২০, ১১:৪০ এএম

রমজান উপলক্ষে তিন দেশকে ওজিলের অনুদান

ছবি: সংগৃহিত

Swapno

স্পোর্টস ডেস্ক: জার্মানি ও ইংলিশ ক্লাব আর্সেনালের তারকা ফুটবলার মেসুত ওজিল পবিত্র মাহে রমজান উপলক্ষে তিন দেশকে ১ লাখ ১ হাজার ডলার দান করেছেন। বাংলাদেশী টাকায় ৮৫ লাখ ২৪ হাজার টাকা। তিন দেশের অসহায় দারিদ্র মানুষের খাদ্য ও ইফতারের জন্য তিনি এই টাকা দান করেছেন। দেশ তিনটি হলো সোমালিয়া, সিরিয়া ও তুরস্ক।


তুরস্কের রেড ক্রিসেন্টের মাধ্যমে এই টাকা দিয়ে তিনটি দেশে খাদ্য ও ইফতার বন্টন করে দেওয়া হবে।


ওজিলের এই টাকা দিয়ে তুরস্কের ১৬ হাজার মানুষের ইফতার ব্যবস্থা হবে রমজান মাসব্যাপী। এছাড়া তুরস্ক ও সিরিয়ার ২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হবে। আর সোমালিয়া ৯০ হাজার ইফতার প্যাকেট বন্ট করা হবে দারিদ্র ও অসহায় মানুষের মধ্যে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন