ছবি: সংগৃহিত
স্পোর্টস ডেস্ক: ইউরোপের করোনাভাইরাসের সমচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে একটি স্পেন। দীর্ঘদিন লকডাউন থাকার পর দেশটির প্রধানমন্ত্রী অর্থনীতির চাকাকে সচল করতে ধীরে ধীরে লকডাউন তুলে সিদ্ধান্ত নিয়েছে। সরকারের কাছ থেকে গ্রীন সিগন্যাল পেয়ে লা লিগার ক্লাবগুলোকে তাদের ট্রেনিং সেন্টার খোলার উদ্যোগ নিয়েছে।
সামনের সপ্তাহ থেকে খুরে যাচ্ছে স্প্যানিশ ক্লাবগুলোর ট্রেনিং সেন্টার। এরই মধ্যে লা লিগার অন্যতম ক্লাব রিয়াল মাদ্রিদ সিদ্ধান্ত নিয়েছে তারা আগামী ১১ মে থেকে ফুটবলারদের অনুশীলন শুরু করবে। একসঙ্গে নয় রিয়াল মাদ্রিদ ফুটবলাররাও শুরুতে অনুশীলন করবে ব্যক্তিগতভাবে। মূলতঃ সরকারের দেয়া নির্দেশনা মেনে তারাও পুরোপুরি ফুটবল ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবে।
ইতিমধ্যেই স্বাস্থ্য সুরক্ষার সব ইকুইপমেন্টই নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। যাতে সেখানেও ফুটবলাররা সামাজিক দুরত্ব বজায় রাখতে পারে। যদিও রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ চিন্তা করছে যে, অনুশীলন শুরু করা হলেও সবাইকে একসঙ্গে সুযোগ দেবে না। খেলোয়াড় এবং কোচিং স্টাফদের মধ্যেও কাট-ছাঁট করে তালিকা প্রস্তুত করবে, কারা কারা অনুশীলনে অংশ নিতে পারবে। এর অর্থ ফুটবলে ফিরে আসলেও ক্লাবটি ভিন্ন অর্থেই আইসোলেশনে থেকেই এসব করবে।


