স্পোর্টস ডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়া রোগবালাইয়ের সংক্রমণ এড়াতে বল পালিশে লালা-ঘাম ব্যবহার নিষিদ্ধ করল। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ পরবর্তী পর্যায়ে স্বাস্থ্যবিধি মানতে অস্ট্রেলিয়া সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
দেশটির বেশ কয়েকজন চিকিৎসক, ক্রীড়াবিদদের এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শে এই সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া এসোসিয়েশন।
এমনটা ঘটলে বলে সিম, সুইং আনতে বোলাররা কোন পদ্ধতি ব্যবহার করবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ক্ষেত্রে কৃত্রিম বস্তু ব্যবহারের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।


