Logo
Logo
×

খেলাধূলা

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার টেলর

Icon

প্রকাশ: ০১ মে ২০২০, ০১:২১ পিএম

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার টেলর

ছবি: সংগৃহিত

Swapno

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার হয়ে বাজিমাত করেছেন কিউই ক্রিকেটার রস টেলর। জিতে নিয়েছেন স্যার রিচার্ড হ্যাডলি মেডেল। এনিয়ে তৃতীয়বারের মতো এই মেডেল জিতলেন টেলর। তিন ফরম্যাটে শতাধিক ম্যাচ খেলা একমাত্র ক্রিকেটার টেলর তৃতীয় বারের মতো বর্ষসেরা পুরষ্কারের খেতাব জিতলেন।


নিউজিল্যান্ড ক্রিকেটের ভার্চুয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শেষ দিনে বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টিম সাউদি। আট টেস্টে এই তারকা পেসার শিকার করেন ৪০ উইকেট। দুরন্ত সেই পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন সাউদি।


এছাড়াও এদিন পুরষ্কার জিতেছেন কিউই পেসার টিম সাউদিও। টেস্ট ফরম্যাটের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। আর বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন নারী বিশ্বকাপের ফাইনাল পরিচালনাকারী কিম কটন।


ক্রিকেটের তিন সংস্করণে গত এক বছরে টেলর সংগ্রহ করেছেন ১৩৮৯ রান। টেস্টে ৩৯.৩০ গড়ে ৫১১, ওয়ানডেতে ৪৯.৯১ গড়ে ৫৪৮ ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০.০০ গড়ে তোলেন ৩৩০ রান। এমন দাপুটে ব্যাটিং টেলরকে বর্ষসেরার সম্মাননা এনে দিয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন