ছবি: সংগৃহিত
স্পোর্টস ডেস্ক: ২০১৮ সালে এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান। তবে তাকে ফেরানোর প্রক্রিয়া চালাচ্ছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সবকিছুু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ দিয়ে তাঁর মাঠে ফেরার কথাও রয়েছে।
কিন্তু মাঠে ফেরার আগেই তারকা এ ক্রিকেটার দিলেন চমকপ্রদ তথ্য। জানালেন, বোর্ডের পক্ষ থেকে তাকে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছে। মানে, দু’বছর পর জাতীয় দলে ফিরে অধিনায়ক হয়ে যেতে পারেন ডি ভিলিয়ার্স। স্টার স্পোর্টস আয়োজিত অনুষ্ঠান ‘ক্রিকেট কানেক্টেড’- এ যুক্ত হয়েছিলেন প্রোটিয়া তারকা। সেখানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ফেরা নিয়ে আলোচনা হয়।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডি ভিলিয়ার্স বলেন,‘আমার ইচ্ছা আছে আবারও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও ফের দলকে নেতৃত্ব দিতে অনুরোধ করেছে।’ অধিনায়কত্বের ইস্যুতে বাড়তি মন্তব্য করতে রাজী হননি মারকুটে ব্যাটসম্যান।


