Logo
Logo
×

খেলাধূলা

তিন বছর নিষিদ্ধ উমর আকমল

Icon

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০১:৪৬ এএম

তিন বছর নিষিদ্ধ উমর আকমল
Swapno

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটারদের বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান। এবার বিতর্ক জর্জরিত ক্যারিয়ারে এবার বড় শাস্তি পেলেন উমর আকমল। পাকিস্তানের এ ক্রিকেটারকে তিন বছর নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


সোমবার (২৭ এপ্রিল) পাকিস্তান ক্রিকেট বোর্ড  (পিসিবি) এ নিষেধাজ্ঞা দেয়। বোর্ড জানিয়েছে, জাতীয় পর্যায়ের ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নিষিদ্ধ থাকবেন উমর। পিসিবির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান বিচারপতি (অব.) ফজল-ই-মিরান চৌহান এই নিষেধাজ্ঞাদেশ দেন। 


এর আগে গত ২০ ফেব্রুয়ারি উমর আকমলকে সাময়িক নিষিদ্ধ করে পিসিবি। দুর্নীতি দমন ইউনিটকে সহায়তা না করায় তাকে সাজা দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নজরদারি ও সুরক্ষা বিভাগকে দুর্নীতিমূলক আচরণে অংশ নেওয়া অংশগ্রহণকারীর প্রাপ্ত তথ্য অপ্রয়োজনীয় দেরি করে দেয় উমর আকমল। কিন্তু পাকিস্তানের ক্রিকেটার  আইনি লড়াইয়েও যায়নি এবং আত্মপক্ষ সমর্থণের আবেদন করেননি। তখনই বোঝা যাচ্ছিল, পিসিবি শাস্তির অপেক্ষায় রয়েছেন এ ক্রিকেটার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন