Logo
Logo
×

খেলাধূলা

কেউ বিপদে পড়লে সাহায্য করুন: রুবেল 

Icon

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ১২:৫৩ পিএম

কেউ বিপদে পড়লে সাহায্য করুন: রুবেল 
Swapno

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসে পুরো বাংলাদেশ স্থবির হয়ে আছে করোনার ভয়ে। তবুও দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫৪১৬ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যুর মিছিল বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ এ।


দেশের এমন  অসহায় ও দুস্থদের সেবায় এগিয়ে এসেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। যে যার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। টাইগার পেসার রুবেল হোসেনও নিজের জায়গা থেকে করে যাচ্ছেন সর্বোচ্চ। পাশাপাশি সবাইকে এগিয়ে আসার জন্যও আহবান জানিয়েছেন।


রুবেল ইতিমধ্যে নিজ জেলা বাগেরহাটের বিভিন্ন হসপিটাল ও স্থানীয় প্রশাসনকে ২০ হাজার ইনফ্রারেড থার্মোমিটার দিয়েছেন। নিজের বাসার ভাড়াটিয়াদের বাড়ি ভাড়াও করেছেন মওকুফ। ত্রাণ দিয়ে সহায়তা করছেন অসহায় ও দুস্থদের। 


এবার সকলকে এগিয়ে আসার আহবান করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুবেল লিখেছেন, ‘কেউ বিপদে পড়লে সাহায্য করুন। আপনি বিপদে পড়লে আল্লাহর পক্ষ থেকে, কেউ আপনাকে সাহায্য করবে।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন