Logo
Logo
×

খেলাধূলা

ফরাসি ফুটবলার সাম্বিয়া আইসিইউতে

Icon

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ১২:১২ পিএম

ফরাসি ফুটবলার সাম্বিয়া আইসিইউতে
Swapno

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরাসি লিগ ১ এর প্রথম ফুটবলার হিসেবে মোন্টপিঁলের মিডফিল্ডার জুনিয়র সাম্বিয়া। গত সপ্তাহে শারীরিকভাবে অসুস্থ ছিলেন জুনিয়র সাম্বিয়া। তার এজেন্ট ফ্রেডরিক গুয়েরো বলেছেন গ্যাস্টিক ও খাদ্য হজম জটিলতার জন্য তাকে হাসপাতালে আনা হয়েছে।  


এরপর গত বৃহস্পতিবার হঠাৎ করে সাম্বিয়ার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হলে এবং শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুতই আইসিইউতে নেওয়া হয় তাকে। পরে তার করোনাভাইরাসের টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। বর্তমানে সাম্বিয়া স্থিতিশীল অবস্থায় আছেন। 


সাম্বিয়ার এজেন্ট ফ্রেডেরিক বলেন, গত শুক্রবার থেকে তাঁর অবস্থা স্থিতিশীল আছে। এর অবনতিও হয়নি, উন্নতিও হয়নি। তবে সে এখনো কঠিন অবস্থায় আছে। সে লকডাউন মেনেই চলেছিল। তবে হয়ত শপিং করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছে সে। যদিও তাকে প্রথমে ডায়রিয়া ও গ্যাস্ট্রিকের জন্য হাসপাতালে ভর্তি করানো হয়।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন