Logo
Logo
×

খেলাধূলা

রোনালদো নয় মেসিই সেরা

Icon

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৬:২২ এএম

রোনালদো নয় মেসিই সেরা
Swapno

 স্পোর্টস ডেস্ক: মাস ঘুরতেই সিদ্ধান্ত পাল্টালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। এখন তাঁর মতে, বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিই হচ্ছেন বিশ্বের সবথেকে পরিপূর্ণ ফুটবলার। গত মাসের শেষ দিকে পেলেই বলেছিলেন, পর্তুগিজ ক্রিশ্চিয়ানো রোনাল্দোই সেরা।


 সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারে  পেলে বলেছেন,‘আমার চোখে মেসিই সেরা। সে পরিপূর্ণ ফুটবলার।’ ৭৯ বছর বয়সি পেলে গাজেট্টা ডেলো স্পোর্টসকে বলেছেন,‘আমি লিও মেসির কথা ভাবি। ও দারুণ স্কিলের খেলোয়াড়। অ্যাসিস্ট করে। বল পাস করে, নিজে গোল করে আবার বল ড্রিবল করে।’


পেলে আরও বলেছেন, আমরা এক দলে খেললে প্রতিপক্ষ বল নিয়ে এগিয়ে যাওয়ার কোনও সুযোগই পেত না। সারা বিশ্বে মেসিই এই মুহূর্তে সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার।


মেসিকে এক নম্বরে, রোনালদোকে দুই নম্বরে রাখছেন পেলে। তিন নম্বর পজিশনের জন্য তাঁর পছন্দ নেইমার।  তবে নেইমারের ওপর পেলের অনেক রাগ। বোঝা গেল তাঁর বক্তব্যে,‘আমাদের কাছে এখন তিনজনই আছে। মেসি, রোনালদো এবং তৃতীয়জন নেইমার। কিন্তু ব্রাজিলকে এখনও বড় কিছু দিতে পারেনি সে। এজন্য বড় কোনো তারকাও হতে পারেনি।’


সর্বকালের সেরা ফুটবলার বলা হয় পেলেকে। ব্রাজিলিয়ান সুপারস্টার সর্বোচ্চ ১২৮১ গোল করেছেন। জিতেছেন তিনটি বিশ্বকাপ। ৩৫ বছর বয়সি রোনালদো ১০০০ ম্যাচে গোল করেছেন ৭২৫টি। তিন বছরের ছোট মেসি ৮৫৬ ম্যাচে গোল করেছেন ৬৯৭টি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন