Logo
Logo
×

খেলাধূলা

আবারও কন্যা সন্তানের বাবা হলেন সাকিব

Icon

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০১:৪২ এএম

আবারও কন্যা সন্তানের বাবা হলেন সাকিব
Swapno

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রে সাকিব ও উম্মে আহমেদ শিশির দম্পতির ঘরে এসেছে তাদের দ্বিতীয় সন্তান।


বাবা হওয়ার সুসংবাদটি ফেসবুকের মাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন সাকিব। গত ৭ এপ্রিল নিজের অফিসিয়াল ফেসবুকে বিশ্বসেরা অলরাউন্ডার তার বড় মেয়ে আলায়নার এক ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বিগ সিস্টারহুড।’
    

২০১২ সালের ১২ই ডিসেম্বর ঘর বাঁধেন সাকিব-শিশির। ২০১৫ সালের নভেম্বরে এই দম্পতির ঘর আলোকিত করে বড় মেয়ে আলাইনা। এর পর থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দুজায়গা মিলিয়েই বসবাস করছে সাকিবের পরিবার। সেখানেই জন্ম নিলো সাকিবের দ্বিতীয় মেয়ে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মা-মেয়ে দুজনই সুস্থ আছেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন