Logo
Logo
×

খেলাধূলা

প্রেমিকের সঙ্গে ব্রেক-আপ করলেন নেইমারের মা

Icon

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১২:২৩ পিএম

প্রেমিকের সঙ্গে ব্রেক-আপ করলেন নেইমারের মা
Swapno

বিনোদন ডেস্ক: গেমার তিয়াগো রামোস ২৩ বছর বয়সী যুবক তার সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফুটবল তারকা নেইমারের ৫২ বছর বয়সী মা নাদিনে গনসালভেসের। ইন্টারনেট দুনিয়ায় রীতিমত ঝড় তুলে এই খবর। তবে দুই সপ্তাহও টিকলো না তাদের অসম প্রেম। অতীতে কয়েকজন পুরুষের সঙ্গে রামোসের সম্পর্ক ছিল, এটা জানার পর ব্রেক-আপ করেছেন নেইমারের মা।


গত বুধবারও নাদিনের বাড়িতে ছিলেন রামোস। তখন নেইমারের মা ও বোনোর সঙ্গে গেম খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। সম্পর্ক ছিন্ন হওয়ায় তিনি নিজ বাড়িতে ফিরে গেছেন এই গেমার।  


নাদিনের সঙ্গে প্রেমে জড়ানোর আগে নেইমারের বিশ্বস্ত পাঁচক (রাঁধুনি) মাউরোর সঙ্গেও ডেটিং করেন রামোস। এছাড়া ব্রাজিলিয়ান অভিনেতা কার্সিলহস মাইয়ার সঙ্গে রোমান্স করেন তিনি।এখানেই শেষ নয়, মিলিনিয়ার ব্যবসায়ী এদুয়ার্দো পেরেইরার সঙ্গে তিন বছর ও ব্রাজিলের আরেক ধনাঢ্য ব্যক্তি ইরিনালো ওলিভারের সঙ্গে অল্প কিছুদিন সম্পর্ক ছিল রামোসের।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন