ছবি: সংগৃহিত
স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের মহামারি বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক সাহায্যে এগিয়ে এলেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার গ্যারেথ বেল তার স্ত্রী ইম্মা। বেল দম্পতি ৫ লাখ পাউন্ড দান করেছেন ওয়েলস ইউনিভার্সিটি হাসপাতালে।
ওয়েলসের রাজধানী কার্ডিফের এই হাসপাতালেই জন্মগ্রহণ করেছিলেন গ্যারেথ বেল। হাসপাতাল কর্তৃপক্ষ টুইট বার্তায় বেল ও তার স্ত্রীকে ধন্যবাদও দিয়েছেন।
স্পেনের গণমাধ্যম বলছে, করোনা মোকাবেলায় মাদ্রিদ শহরের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও সমপরিমাণ অর্থ দান করবেন বলে জানিয়েছে গ্যারেথ বেল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে ১ লাখ ৩৪ হাজার ১৪৯ মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৩৪৫ জনের।


