স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসে লকডাউন গোটা বিশ্ব। ক্রিয়াঙ্গনের মানুষরা সামাজিক যোগাযোগমাধ্যমেই সময় কাটাছেন। এবার অবসর সময়ে বিশ্বসেরা একটি টি-টোয়েন্টি একাদশ বাছাই করলেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। যে একাদশে আছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও।
ওয়াসিম জাফর বড় মাপের একজন ব্যাটসম্যানই ছিলেন। ভারতের হয়ে ৩১টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন। তবে তার আসল পরিচিতি ঘরোয়া ক্রিকেটে। প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চাশের ওপর গড়ে রান করেছেন। কিন্তু দলটা ভারত বলেই হয়তো আন্তর্জাতিক ক্যারিয়ারটা বড় হয়নি।
এই ওয়াসিম জাফরকে আবার বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আলাদা করে চেনে আরেক কারণে। এ দেশের ঘরোয়া ক্রিকেটে যে নিয়মিত মুখ ভারতীয় এই ব্যাটসম্যান। খেলোয়াড় হিসেবে অনেকদিন ছিলেন, তারপর দায়িত্ব পালন করেছেন কোচ হিসেবেও।
ওয়াসিম জাফরের টি-টোয়েন্টি একাদশ
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বাবর আজম (পাকিস্তান), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড),এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), জস বাটলার (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সাকিব আল হাসান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), সন্দ্বীপ লামিচানে (নেপাল), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), জাসপ্রিত বুমরাহ (ভারত)।


