Logo
Logo
×

খেলাধূলা

আগামী বছরও অলিম্পিক নিয়ে শঙ্কায় আইওসি

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৪:৪৩ পিএম

আগামী বছরও অলিম্পিক নিয়ে শঙ্কায় আইওসি

ছবি: সংগৃহিত

Swapno

স্পোর্টস ডেস্ক: কারণ বিশ্বজুড়ে আঘাত হানা প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস। ফলে ৫৬ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের সুযোগ পেয়েও এখনো আলোর মুখ দেখছে না জাপান।


আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও টোকিও অলিম্পিক আয়োজকরা চলতি সপ্তাহেই একটি বোর্ড মিটিংয়ে জানানো হয়, জাপানেই হবে আগামী বছর অলিম্পিক। আইওসি কর্মকর্তা জন কোটস বলেছেন, ‘পরিস্থিতির পরিবর্তন ঘটলেও করোনায় অলিম্পিক যথেষ্ট প্রভাবিত হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।’


এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ বিভাগিয় প্রধান দেবী শ্রীধর জানিয়েছেন, করোনার ভ্যাকসিন আবিষ্কার না হলে আগামী বছরও অলিম্পিক আয়োজন করা সম্ভব হবে না। বিবিসির একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।


তবে টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরি জানিয়েছেন, এবারের অলিম্পিক গেমস বাতিল হওয়ার পর করোনা মোকাবিলার জন্য তারা নতুন করে একটি টাস্কফোর্স গঠন করেছে। মোরির আশা, এই টাস্কফোর্স পরের বছর অলিম্পিকের আয়োজনের পথ মসৃণ করবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন