স্পোর্টস ডেস্ক: বাবা হারালেন জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। গতকাল রোববার রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ইমরুলের বাবা বনি আমিন বিশ্বাস (৫৮)। ইমরুলের ঘনিষ্ঠ একটি সূত্র তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ২৩ মার্চ মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে নছিমনের (ব্যাটারি চালিত যান) ধাক্কায় গুরুতর আহত হন বনি আমিন বিশ্বাস। এরপর মুমূর্ষ অবস্থায় হেলিকপ্টারযোগে তাকে ঢাকা নিয়ে আসা হয়।


