Logo
Logo
×

খেলাধূলা

নেইমারকে পেতে পিএসজিকে তিন খেলোয়াড় দিবে বার্সা!

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৬:৫১ পিএম

নেইমারকে পেতে পিএসজিকে তিন খেলোয়াড় দিবে বার্সা!

ছবি: সংগৃহিত

Swapno

স্পোর্টস ডেস্ক: গতবার দিনের পর দিন আলোচনা আর নানা নাটকীয়তার পর শেষতক প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) থেকে যান নেইমার। পিএসজি ছাড়বে ছাড়বে ভাব করেও ছাড়েনি। 


এর মধ্যে স্প্যানিশ এক গণমাধ্যমের দাবি, নেইমারকে পিএসজি থেকে ছাড়িয়ে আনতে তিনজন খেলোয়াড় দিতে চায় বার্সেলোনা এবং তিন খেলোয়াড়ই ফ্রান্সের।


করোনাভাইরাসের আকস্মিক ধাক্কা না আসলে নেইমারকে হয়তো সামনের মৌসুমের জন্য নগদেই কিনে ফেলতে পারতো বার্সা। সেক্ষেত্রে পিএসজিকে তিনজন খেলোয়াড় দেয়ার প্রস্তাব করছে বার্সা। 


ফরাসি সেই তিন খেলোয়াড় হলেন-স্যামুয়েল উমতিতি, জন-ক্লেয়ার তোবিদো আর উসমান ডেম্বেলে। স্প্যানিশ গণমাধ্যমের খবর এমনটাই।


২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যান নেইমার। আরও দুই বছর সে ক্লাবের সঙ্গে চুক্তি আছে। ফলে ন্যু ক্যাম্পে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ফিরিয়ে আনতে হলে বেশ খরচই হয়ে যাবে কাতালান ক্লাবটির।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন