স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের পুরো ভারত জুড়ে চলছে লকডাউন। এই মুহুর্তে এক রাজ্য থেকে আরেক রাজ্য অথবা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছে না সাধারণ মানুষ। ভারতের সকল রাজ্যে পুলিশ কঠোর ভাবে লকডাউন পালনে বাধ্য করছে মানুষকে। সেই কঠোর লকডাউনের শিকার হলেন ভারতের বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম। তার স্ত্রী গুরুতর অসুস্থ্য কিন্তু চিকিৎসার জন্য নিতে পারছে এক শহর থেকে আরেক শহরে। স্থানীয় প্রশাসনকে বুঝাতে পারছেন না স্ত্রীর অসুস্থতার কথা, পাচ্ছেন না যাওয়ার অনুমতি। ফলে নিজের স্ত্রীকে নিয়ে এখন চিন্তায়ই পড়ে গেছেন নাদিম।
এ বিষয়ে নাদিম বলেন, ‘লিভারের সমস্যার কারণে গত ৪-৫ মাস ধরেই চিকিৎসা নিচ্ছে আমার স্ত্রী। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিচ্ছে এখন সে। তবে গত কয়েকদিন ধরে দুর্বলতা এবং বিবমিষা হচ্ছে।’
গত কয়েকমাস ধরেই লিভারের চিকিৎসা চলছে নাদিমের স্ত্রীর। এ কারণে লকডাউনের আগে দিয়ে শ্বশুরবাড়ি ধনবাদে গিয়েছিলেন তিনি। এখন স্ত্রীর কিছু পরীক্ষা ও নিয়মিত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু সেই অনুমতি পাচ্ছেন না তিনি।


