ছবি: সংগৃহিত
স্পোর্টস ডেস্ক; করোনাভাইরাসের মহামারিতে স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। আবার কবে মাঠে খেলা হবে তা কেউ নিশ্চত হয়ে বলতে পারছে না। আগামী সেপ্টেম্বরে কাতার বিশ্বকাপ-২০২২ এর বাছাইপর্ব শুরু করতে চায় কনমেবল। প্রথম দুই রাউন্ড স্থগিত হয়ে গেছে। সেটা পরে হবে নতুন সূচি ঠিক করে। আপাতত সামনের সূচি ধরে আগাবে ম্যাচ। লাতিন অঞ্চলের ফেডারেশনগুলোর সঙ্গে ভিডিও বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে মহাদেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, ৪ থেকে ৮ তারিখের মধ্যে আর্জেন্টিনাকে নিয়ে লিওনেল মেসি, ব্রাজিলকে নিয়ে নেইমার, উরুগুয়েকে নিয়ে লুইস সুয়ারেজের মাঠে নামার একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে শুধু।
করোনার কারণে বাতিল হওয়া কোপা আমেরিকা আগামী বছরের ১১ জুন থেকে আয়োজনের কথাও জানিয়েছে কনমেবল। স্থগিত হয়ে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই রাউন্ডও সামনের বছরের জুনে করতে চায় অঞ্চলটি, কোপার ঠিক আগে আগে।


