Logo
Logo
×

খেলাধূলা

 টেস্ট চ্যাম্পিয়নশীপ বাতিল হতে পারে

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০৮:৩২ পিএম

 টেস্ট চ্যাম্পিয়নশীপ বাতিল হতে পারে
Swapno

স্পোর্টস ডেস্ক: বিশ্বজুড়ে এ ভাইরাস মহামারী রূপ ধারণ করেছে ইতোমধ্যে। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে প্রতিদিনই। এমন অবস্থা বেশ ভালোই প্রভাব ফেলেছে ক্রীড়াঙ্গনে। স্থগিত হয়ে গেছে সব বৈশ্বিক আসর, দ্বিপক্ষীয় সিরিজ কিংবা ঘরোয়া আসর। এমন অবস্থায় কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালিয়ে যাওয়া হবে এটা নিয়ে ভাবছে আইসিসি। তবে তিন মোড়ল খ্যাত অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড চাচ্ছে না টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক।


টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত দুই সপ্তাহ আগে আইসিসির সভা হয়েছে টেলি কনফারেন্সে। যেখানে অনুরোধ করা হয়েছে, ভবিষ্যৎ সফরসূচি নতুন করে করা হোক। নইলে অনেক বোর্ড আর্থিক ক্ষতির মুখে পড়বে। এর জন্য বেশি আগ্রহী ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও এ ব্যপারে কোনো মতামত জানায়নি আইসিসি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন